1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৬ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হোড়গাঁও গ্রামে মাদক ব্যবসা, ভূমিদস্যুতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জুম্মার নামাজের পর হোড়গাঁও ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে গ্রামবাসীরা অভিযোগ করেন, হোড়গাঁও গ্রামের গোলাম নয়নের ছেলে গোলাম সারোয়ার সাজু ও সিয়াম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, দখলবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। তারা এলাকায় কিশোর গ্যাং তৈরি করে গার্মেন্টস শ্রমিকদের বেতন থেকে জোরপূর্বক টাকা আদায় করে নিচ্ছে।

এছাড়াও একটি বসতঘর দখল করে সেখানে নিয়মিত মাদকের আসর বসানো হচ্ছে বলে অভিযোগ করা হয়। অভিযোগে আরও বলা হয়, গত এক বছর ধরে তারা পরিকল্পিতভাবে কিশোর গ্যাং তৈরি করে এলাকার শিশু-কিশোরদের অপরাধমূলক কাজে জড়িয়ে ফেলছে। রাতের বেলায় ডাকাতি ও দিনে চুরি-ছিনতাইয়ের মাধ্যমে পুরো এলাকায় ভীতি ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি ডাক্টর শাহিন মিয়া, রূপগঞ্জ থানা কৃষক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল মিয়া, স্থানীয় মুরুব্বি নেওয়াজ আলী মিয়া, রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য নাঈমুল ইসলাম আরিফ,

৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট শাহাবুদ্দিন, সহ সভাপতি মোশারফ মোল্লা গোলাকাইন্দাইল ইউনিয়ন যুবদলের প্রশিক্ষণ বিষয় সম্পাদক মোঃ ওমর ফারুক বাবু গোলাকান্দাইল ইউনিয়ন ১ নং যুগ্ম সম্পাদক যুবদল মোহাম্মদ রকিব মিয়া সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রামবাসীরা বলেন, “আমরা একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এলাকা চাই। আমাদের গ্রামে কোনো গুন্ডামি, মাদক, চুরি-ছিনতাই চলবে না।” এ সময় এলাকাবাসী অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা হুমকি ও হয়রানির শিকার হওয়ার আশঙ্কা প্রকাশ করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি