1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে অবৈধ গরুর হাটকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত - ৫ - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

রূপগঞ্জে অবৈধ গরুর হাটকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত – ৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ গরুর হাট দখল নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসীরা ৫ জনকে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার শিমুলিয়া এলাকার গরুর হাটের সামনে এ হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে ভুক্তভোগী ফারুক মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। ফারুক মিয়া বলেন, দীর্ঘদিন ধরে শিমুলিয়া এলাকায় জোরপূর্বকভাবে ভূয়া মানি রিসিপ বানিয়ে অবৈধ গরুর হাট পরিচালনা করে আসছিলেন জসিম উদ্দীন ও তার সহযোগীরা। এ হাটের আয় ব্যয়ের একটা অংশ জনতা স্কুলে দেওয়ার কথা থাকলেও জসিম দেয়নি। এ হাট নিয়ে ফারুক মিয়ার সঙ্গে জসীম উদ্দিনের বিরোধ চলে আসছিল। এরই জেরে গত সোমবার দুপুর ১টার দিকে শিমুলিয়া পাকা রাস্তায় পরিকল্পিতভাবে জসিম উদ্দীন, ওয়াসিম, মহাসিম, সবুজ, রিপন, তোফাজ্জলসহ অজ্ঞাত ৭-৮ জন অজ্ঞাত দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে দলবদ্ধভাবে ফারুক মিয়ার ওপর হামলা চালায়।

এসময় ফারুকের চিৎকার শুনে তার স্বজন মামুন, মানসুর, আরিফ ও শাকিল ছুটে এলে জসিম ও তার লোকজন তাদেরও পিটিয়ে আহত করে। এ সময় উভয়পক্ষের পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে পূর্বাচল বাণিজ্য মেলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ পার্থ জানান, একটি পক্ষ হাট নিয়ন্ত্রণ করা অবস্থায় আরেকটি পক্ষ এসে তাদের উপর হামলা চালায়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তারা চলে যায়। তবে এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়। এখন হাটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় উভয় পক্ষের অভিযোগের পেয়েছি তদন্ত মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি