1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর পার্বত্য চট্টগ্রামে শাসনবিধি ১৯০০ বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি সম্পদের পাহাড় গড়েছেন উপদেষ্টারা মহান ১৭ ফাল্গুন ২ মার্চ পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ পুলিশ ও সাংবাদিকসহ আহত ২০, মহাসড়ক ৬ ঘন্টা অবরুদ্ধ বন্দরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু র‍্যাব-৬ সাতক্ষীরা থেকে ১ হাজার বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি

রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৩২৮ Time View

মোঃ আবু কাওছার মিঠু  রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ৩টায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।  সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারিকুল আলম, পূর্বাচল অঞ্চলের সহকারী কর্মকর্তা উবায়দুর রহমান সাহেল, প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমান খান, উপজেলা প্রকৌশলী মেহমুদ মুরশেদ উল আল আমিন, রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী, সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হানিফ মোল্লা, ভুলতা ইউপি চেয়ারম্যান আরিফুল হক ভুঁইয়া, গোলাকান্দাইল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া সহ আরো অনেকে।   সভায় মাদক, বাল্য বিয়ে, যৌতুক নিরসনসহ সড়ক-মহাসড়কে উচ্ছেদ অভিযানের বিষয়টি স্থান পায়। এছাড়াও চুরি, ডাকাতিক, ছিনতাই, চাঁদাবাজি, নারী নির্যাতন, ধর্ষন, হত্যা রোধে উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থাণীয় জনপ্রতিনিধি, সাংবাদিকদের সহযোগিতা চাওয়া হয়। উল্লেখ্য, গত ৩ মাসে হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, মাদক, মারামারির ঘটনায় রূপগঞ্জ থানায় ১২৮টি মামলা রুজু হয়েছে। তবে বিগত দিনের তুলনায় মাদক ৭০ ভাগ কমে এসেছে বলে বক্তারা দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি