1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে আহত সাংবাদিককে দেখতে গেলেন কাজী মনির - শিক্ষা তথ্য
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি পটিয়ায় মহিলা দলের ইফতার মাহফিল ও আন্তর্জাতিক নারী দিবস পালন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য আলীকদমে বৈধ বিদ্যুৎ লাইন কেটে ৫০ হাজার টাকা দাবি, গৃহবধূকে মারধরের অভিযোগ নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব

রূপগঞ্জে আহত সাংবাদিককে দেখতে গেলেন কাজী মনির

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬০ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ  (নারায়নগঞ্জ) প্রতিনিধি: রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিককে দেখতে গিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিজিএমই এর সমন্বয়ক কমিটির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির বলেন, বিএনপিতে কোন সন্ত্রাসীর ঠাঁই নাই। বিএনপি সব সময় শান্তিতে বিশ্বাসী।

রবিবার বিকালে নারায়নগঞ্জের রূপগঞ্জে সাওঘাট এলাকায় নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক মীর শফিকুল ইসলামকে তার বাড়িতে দেখতে গিয়ে কাজী মনিরুজ্জামান আরও বলেন যেকোন অরাজকতা কঠোর হাতে দমন করা হবে।

৫ আগষ্ট ছাত্রজনতা শান্তির জন্য এ দেশকে স্বাধীন করেছে। সে শান্তি আমরা নস্যাৎ করতে দিব না। সাংবাদিক নির্যাতনের কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ভুলতা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপণা পরিচালক  মাহবুবুর রহমান, নারায়নগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি নাসির উদ্দিন, নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, জেলা কৃষকদলের সভাপতি ডাক্তার শাহিন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রাসেল, বিএনপি নেতা শফিউদ্দিন শফি, আমজাদ হোসেন, হাবিবুর রহমান হাবি, আবুল কালাম মিল্কি ছাত্রদল নেতা  জাহিদুল বাবু,মন্জুর হোসেন, ফরহাদ মিয়া ও সাংবাদিক বৃন্দ।

এসময় সংক্ষিপ্ত এক প্রতিবাদ সভা হয়। এ সভায় কাজী মনির বলেন, গণমাধ্যম কর্মীদের উপর আঘাত পুরু জাতির উপর আঘাত। এ ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির দাবী জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি