1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

রূপগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৩১ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুনবাজার এলাকার এক কিশোরীকে(১৩) ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম(৪৫) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ৮অক্টোবর বুধবার গোলাকান্দাইল মহিউদ্দিন মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায়।

পুলিশ জানায়, গত ৭অক্টোবর দুপুরে নুরুল ইসলাম কিশোরীকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নতুনবাজার এলাকার নির্জন কলাবাগানে নিয়ে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। একপর্যায়ে কিশোরীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে বখাটে নুরুল ইসলাম হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে কিশোরীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ব্যাপারে ধর্ষণের অভিযোগে কিশোরীর বাবা রাসেল মিয়া বাদী হয়ে নুরুল ইসলামকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। কিশোরী ধর্ষণের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি