1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে গ্রীন অ্যান্ড ক্লিনের আওতায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন - শিক্ষা তথ্য
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ

রূপগঞ্জে গ্রীন অ্যান্ড ক্লিনের আওতায় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৩০ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৪জুন মঙ্গলবার গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জের কর্মসূচির আওতায় সবুজ রূপগঞ্জ, পরিচ্ছন্ন রূপগঞ্জ এর অংশ হিসেবে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। কাঞ্চনের ছাত্তার জুট মিল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিঃস্বার্থ সমাজ কল্যাণ যুব সংগঠনের প্রধান উপদেষ্টা সানাউল্যাহ মান্নান সানি।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, ছাত্তার জুট মিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি একেএম আমিরুল ইসলাম ইমন, কাঞ্চন পৌরসভার কাউন্সিলর আমজাদ হোসেন, ডিকেএমসি হাসপাতালের নির্বাহী পরিচালক আলহাজ¦ নজরুল ইসলাম, বিএনপি নেতা মুকুল মিয়া, মহিলা দলের স্থানীয় সভাপতি আসমা আলম, যুবদল নেতা আতিকুর রহমান, নূর সালাম, আবু সায়েম, রাজিব আহম্মেদ প্রমুখ।

সভায় রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ বাস্তবায়নে নারায়ণগঞ্জ জেলা প্রাশাসন কাজ করছে। সকল সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। নতুন প্রজন্ম, প্রকৃতিপ্রেমী ও পরিবেশ সচেতন নাগরিকসহ সকলকে ঐক্যবদ্ধভাবে গাছের চারা রোপণ ও রক্ষণাবেক্ষণ করতে হবে। তবেই গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জের কর্মসূচির সার্থক হবে।

পরে শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসীর মধ্যে ফলদ, ঔষধি ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি