1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে চাঁদাবাজির অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে আদালতে মামলা - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

রূপগঞ্জে চাঁদাবাজির অভিযোগে পাঁচ জনের বিরুদ্ধে আদালতে মামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১১৮ Time View

মোঃ আবু কাওছার মিঠু ‎রূপগগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি দখল ও চাঁদা দাবি, হামলা-হুমকির ঘটনায় পাঁচ জনের  বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে । তারাব পৌরসভার কান্দাপাড়া এলাকার মতিউর রহমান ভুইয়ার ছেলে রোবেল ভুইয়া বাদী হয়ে নারায়ণগঞ্জ রূপগঞ্জ আমলী আদালতের বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ৪৭৭/২০২৫ নং সি.আর মামলা দায়ের করেন। মামলার  আসামিরা হলেন,  মাহাবুব খান (৬৫), কে.এম সিয়াম খান (৩৫), আফজাল কবির, হাসান ইমাম বাবুল ওরফে হাজী বাবুল ও আরিফসহ অজ্ঞাত আরো ৪-৫ জন। ‎ ‎ অভিযোগ সূত্রে জানা যায়, বাদী রূপগঞ্জের মাসাব মৌজার আর.এস দাগ নং ৪৩৮ এর ১৯ শতাংশ জমি শংকর চন্দ্র বিশ্বাসের কাছ থেকে ২০২৩ সালের ২১ মে রেজিস্ট্রিকৃত বায়নাপত্র দলিলের মাধ্যমে ক্রয় করেন। জমিটি তিনি তার অংশীদার শাহ আলম ভুইয়া, খোকন ভুইয়া, বাদল চন্দ্র মণ্ডল ও মিঠুন চন্দ্র বিশ্বাসের সঙ্গে যৌথভাবে ক্রয় করেন। ক্রয়কৃত জমিতে সাইনবোর্ড স্থাপন করে তারা দখল ভোগ করছিলেন। ‎

কিন্তু ১নং আসামি মাহাবুব খান ও তার ছেলে কে.এম সিয়াম খানসহ অন্যরা অবৈধভাবে উক্ত জমির দাবি তোলে এবং জমির সাইনবোর্ড তুলে ফেলার চেষ্টা চালায়। বাদীর অভিযোগ, গত ৪ জুলাই ২০২৫ তারিখে রাত ৯টার দিকে আসামিরা দা, ছুরি, চাকুসহ সশস্ত্র অবস্থায় জমিতে প্রবেশ করে দুটি সাইনবোর্ড তুলে নেয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। বাধা দিতে গেলে তারা বাদীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। ‎ ‎পরবর্তী সময়ে ৫ সেপ্টেম্বর ২০২৫ বিকেল ৫টার দিকে আসামি আফজাল কবির ও মাহাবুব খান বাদীর কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। বাদী জানায়, রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়ার পর তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোক্তার হোসেন বিষয়টি তদন্তের জন্য বাদী ও আসামীদের থানায় ডেকে পাঠান। কিন্তু থানার ভেতরেও আসামিরা পুলিশের উপস্থিতিতে বাদীর কাছে পুনরায় চাঁদা দাবি করে এবং জীবননাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়। ‎ ‎মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জে তদন্তাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি