1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬ ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের সেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার অঙ্গীকার জিমখানায় না’গঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৫ ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক

রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮২ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাইওয়েতে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়াকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ৷ বুধবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার হাবিব নগর এলাকা ও রূপগঞ্জ ইউনয়নের ফজুর বাড়ির মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে বিকেলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আইঘরটেকপাড়া এলাকার কাজলী, মায়ের বাড়ি খালপাড় এলাকার ইমন, কোহেলী হিজড়া, আলী শাহ, সিনহা, মিম, মৌ, টুনি, নিশি আক্তার, চামেলী, নাতাশা ও মালা।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে রূপগঞ্জের শহীদ ফারহান ফাইয়াজ সেতু, কাঞ্চন ব্রীজ ও ফজুর বাড়ি মোড় এলাকায় সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। এসবের পরও আমরা মানবিক দিক বিবেচনা করে এতদিন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করিনি। গত ১৫ সেপ্টেম্বর হিজড়ারা চাঁদা না দেওয়ায় প্রবাসীদের গাড়ি আটকে তাদেরকে মারধর করে। এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেওয়া হয়। এ অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ফজুর বাড়ি মোড় ও কাঞ্চন ব্রীজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে৷ স্থানীয়রা জানায়, ছেলেরা হিজড়া সেজে এশিয়ান হাইওয়ে, ফজুর বাড়ি মোড় ও কাঞ্চন ব্রিজ এলাকায় চাঁদাবাজি করে আসছিল। বিশেষ করে এই নামধারী হিজড়াদের প্রধান টার্গেট ছিল বিমানবন্দরের থেকে আসা প্রবাসীদের গাড়ি। প্রবাসীদের গাড়ি থেকে তারা মোটা অংকের চাঁদা দাবি করতো৷ অসাধারণ মানুষকে জিম্মি করে টাকা আদায় করত। তাদের যন্ত্রণায় সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি