1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬ ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের সেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার অঙ্গীকার জিমখানায় না’গঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৫ ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক

রূপগঞ্জে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় জমি মালিকদের বসতবাড়ি ও জমি জোরপূর্বক দখলের অভিযোগে নেট কনসার্ট ও নেক্সট কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার ঢাকা সিলেট মহাসড়কের নেট কনসার্ট ও নেক্সট কোম্পানি লিমিটেডের সামনে এই মানববন্ধন কর্মসূচি করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নেট কনসার্ট ও নেক্স কোম্পানির মালিক জয়নাল আবেদীন ও তার শ্যালক মামুন মিয়া দীর্ঘদিন ধরে তাদের জমি অবৈধভাবে দখল করে রেখেছেন। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন: জাকারিয়া বাবলা,ইকবাল ভূঁইয়া,আমির হামজা,হাকিম পাঠান সহ স্থানীয় এলাকাবাসী। বক্তারা বলেন, “আমাদের জমির দলিল, সিএস, আরএস, এসএ রেকর্ড, অনলাইন খাজনা সব কিছু আমাদের নামে থাকা সত্ত্বেও, আওয়ামী লীগের দোসর জয়নাল আবেদীন জোরপূর্বক আমাদের জমি দখল করে নিয়েছেন। এমনকি আমাদের নিজস্ব বসতবাড়িও ভেঙে দিয়েছে, মিলের ভেতরেও ঢুকতে দেয় না।

” তারা আরও বলেন, “জমির প্রতি শতাংশ মূল্য ৫০ লক্ষ টাকা হলেও এখন পর্যন্ত আমরা কোনো ক্ষতিপূরণ পাইনি। আমাদের দাবি—আমাদের জমি ফেরত দিতে হবে বা ন্যায্য মূল্য দিতে হবে।” মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘ভূমিদস্যু জয়নাল আবেদীনের বিচার চাই’ স্লোগান দেন। বক্তারা জানান, জয়নাল আবেদীন নিজে স্বীকার করেছেন মাকসুদা বেগমের জমি তাদের, এবং তা বুঝিয়ে দেওয়ার জন্য মামুনকে নির্দেশও দেন। কিন্তু মামুন প্রতিনিয়ত ‘আজ দেব, কাল দেব’ বলে ঘুরাতে থাকে। অবশেষে তারা বাধ্য হয়ে মানববন্ধনে অংশ নিয়েছেন। বক্তারা আরও অভিযোগ করেন, “জয়নাল আবেদীন এক সময় ছাত্রবিরোধী আন্দোলনের অর্থের যোগানদাতা ছিলেন এবং আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে আর্থিক সম্পর্ক রয়েছে, যার মাধ্যমে তিনি প্রভাব খাটাচ্ছেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি