1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১, নগদ টাকা লুটের অভিযোগ - শিক্ষা তথ্য
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মহান ১৭ ফাল্গুন ২ মার্চ পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ পুলিশ ও সাংবাদিকসহ আহত ২০, মহাসড়ক ৬ ঘন্টা অবরুদ্ধ বন্দরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু র‍্যাব-৬ সাতক্ষীরা থেকে ১ হাজার বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না জেলায় সেরা তালিকার ধারাবাহিকতায় আবারও শীর্ষে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা

রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলা, আহত ১, নগদ টাকা লুটের অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩৩৩ Time View
মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত ব্যক্তি মোঃ জামাল হোসেন (৩৭) বর্তমানে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৫ মে (সোমবার) বিকালে আনুমানিক রূপগঞ্জ উপজেলার মুগরাকুল এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন মোঃ নাঈম (২৬), মোঃ শাহিন (২৮), মোঃ নাজির (৩০) ও মোসাঃ নাছিমা (৫০)। তারা সকলে মৃত মতিনের সন্তান ও স্ত্রী এবং একই এলাকার বাসিন্দা। অভিযোগে বলা হয়, পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে ধারালো রামদা, চাপাটি, চাইনিজ কুড়াল, ছুরি ও লাঠি-সোটা সহকারে জামাল হোসেনের বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালায়।
হামলার সময় জামাল হোসেনকে এলোপাতাড়ি মারধর করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে নিলা-ফুলা জখম হয়। এ সময় অভিযুক্ত নাঈম তার পকেট থেকে নগদ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। বাধা দিলে নাঈম চাইনিজ কুড়াল দিয়ে জামাল হোসেনের কপালে কোপ মেরে গুরুতর আহত করে। জামাল হোসেন আরও অভিযোগ করেন, হামলার সময় তাকে ও তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয় হামলাকারীরা। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত জামাল হোসেন হাসপাতালে ভর্তি হন। ঘটনার পর আহত জামাল হোসেন বিষয়টি নিয়ে পরিবারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ৫ মে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি