1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে বেদখল সরকারি খাল উদ্ধার, এলাকাবাসীর স্বস্তি - শিক্ষা তথ্য
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াত-এনসিপি বাংলা ভাষা ও দেশ বিরোধী : মোমিন মেহেদী কলাপাড়ায় হত দরিদ্রদের মাঝে ১ টাকায় ইফতার উপ-সম্পাদকীয় রমজানে সাংবাদিক পরিবারের কান্না: মানবিক দৃষ্টিতে মুক্তির সিদ্ধান্ত হোক সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে, স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল নরসিংদী-৩ শিবপুর আসনের নবনির্বাচিত এমপি মনজুর এলাহীর কঠোর হুঁশিয়ারি কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি বিএমএসএফের বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নিউইয়র্ক গভর্নর পদে হকুলের রানিং মেট অ্যাড্রিয়েন অ্যাডামস নিউইয়র্ক-অ্যালবানি রুটে অ্যামট্রাকের পূর্ণ ট্রেন সেবা মার্চে মসজিদে মসজিদে তারাবি, বুধবার থেকে যুক্তরাষ্ট্রে রোজা শুরু

রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে বেদখল সরকারি খাল উদ্ধার, এলাকাবাসীর স্বস্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩১৫ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নরাবো-কেশাবো খাল, হান্ডি মার্কেট -ডেওরি খাল, কালাদি-ভুলতা খাল, বাড়ৈপাড়-ডুলুরদিয়া-নলপাথর খাল উদ্ধার করা হয়েছে। গতকাল ১৪আগস্ট বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর ও রূপগঞ্জ উপজেলা প্রশাসন যৌথভাবে বেদখল হয়ে যাওয়া এসব খাল উদ্ধার করা হয়। তাতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অভিযানে ঢাকা পরিবেশ ছাড়পত্র সদর দপ্তরের পরিচালক মাসুদ ইকবাল মোহাম্মদ শামীম, নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এএইচএম রাশেদ, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো: তাছবীর হোসেন, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেয়।

ঢাকা পরিবেশ ছাড়পত্র সদর দপ্তরের পরিচালক মাসুদ ইকবাল শামীম বলেন, বেদখল হয়ে যাওয়া সরকারি ৪টি খাল উদ্ধার করা হয়েছে। সৃষ্ট জলাবদ্ধতার পানি নিষ্কাশনে এখন আর সমস্য হবে না। বেদখল হয়ে যাওয়া অন্য সরকারি খাল উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য পূর্বাচল ইস্টউড সিটি নামে একটি আবাসন প্রকল্প রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার সরকারি ৭ টি খাল দখল করে করে বালু ভরাট করে ফেলে। তাতে সৃষ্ট জলাবদ্ধতার পানি নিষ্কাশন বাধাগ্রস্থ হয়ে শুধু হাটাবো টেকপাড়া, কালাদি, নলপাথর, নরাবো, কেশাবো, আইতলা, ডুলুরদিয়াসহ ১৫গ্রামের ৫০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়ে। শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হয়। অনেকেই পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়েন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি