1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে জাইদুলের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ যশোর অভয়নগর এলাকা থেকে ১২ টি ককটেলসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জে জাইদুলের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩২৬ Time View
রূপগঞ্জ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক জাইদুল ইসলাম হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে এ কর্মসূচি পালন করে উপজেলা ছাত্রদল ও এলাকাবাসী। মানববন্ধনপূর্বক সভায় বক্তব্য দেন- নিহত জাইদুলের মা পুষ্প বেগম, বোন সুচনা, শান্তি, মরিয়ম, মামা নুর মোহাম্মদ, দীল মোহাম্মদ, রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা শফিকুল ইসলাম, ছাত্রদল নেতা হৃদয়, সোহাগ সহ আরও অনেকে। ছাত্রদল নেতা জাইদুল ইসলামের মামা নুর মোহাম্মদ বলেন, গত ৫ আগস্ট বিএনপির বিজয় মিছিল শেষে তার কয়েকজন বন্ধু রূপগঞ্জের সীমানাবর্তী সোনারগাঁয়ের পাকুন্ডা এলাকায় নিয়ে যায়। সেখানে ওই এলাকার লোকজন নিয়ে কুপিয়ে ও গুলি করে জাইদুল ইসলামকে হত্যা করে পুকুরে লাশ ফেলে দেয়। হত্যার ঘটনায় সোনারগাঁও থানায় নিহতের মা পুষ্প বেগম বাদি হয়ে মামলা করেন।ঘটনার ৬ মাস অতিবাহিত হলেও রহস্যজনক কারণে পুলিশ আসামিদের গ্রেপ্তার করছেনা। অবিলম্বে আসামিদের গ্রেপ্তার না হলে মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলে জানানো হয়। এর আগে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল, যুবদল, ব্যবসায়ী ও এলাকার শত শত নারী পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, গোলাকান্দাইল, বলাইখা ও সাওঘাট এলাকা প্রদক্ষিণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি