1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে টেক্সটাইল মিলে সন্ত্রাসী হামলা / গেটে তালা - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ যশোর অভয়নগর এলাকা থেকে ১২ টি ককটেলসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জে টেক্সটাইল মিলে সন্ত্রাসী হামলা / গেটে তালা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার ফেয়ার টেক্সটাইল মিলস লিমিটেডে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে । গত ২৯ ডিসেম্বর গভীর রাতে ১০/১২ সদস্যের একদল সন্ত্রাসী রামদা, ছুরি, ব্ল্লম, লোহার পাইপসহ ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক কারখানার ভেতরে প্রবেশ করে মিলের চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদারকে খুঁজতে থাকে। তাকে ঘটনাস্থলে না পেয়ে সন্ত্রাসীরা কারখানার ভেতরে ব্যাপক ভাংচুর চালিয়ে যন্ত্রপাতি ও অফিস কক্ষ ক্ষতিগ্রস্ত করে।

একপর্যায়ে তারা কারখানার শ্রমিকদের বের করে গেটে তালা লাগিয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ কবে দেয়। । টেক্সটাইল মিলের চেয়ারম্যান মো: ইকবাল হোসেন বলেন,হামলার ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি হামলাকারীদের গ্রেফতার করে বিচারের দাবি জানাচ্ছি। এ ব্যাপারে কারখানার শ্রমিকরা বলেন, কারখানায় হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ক্ষতিগ্রস্থ কারখানার নিরাপত্তা নিশ্চিত করে খুলে দিতে হবে। রুপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান এ ধরনের গঠনা আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত-পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি