1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১ - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃনারায়ণগঞ্জে রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক মটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় কবরস্থানের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।সোমবার (০৬ অক্টোবর) সকালে সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো (হ-৩১-৫২৪৫) নম্বরের মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কে পড়ে গেলে পিছন দিক থেকে আসা একটি প্রাইভেট কার তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।

নারায়ণগঞ্জ জেলা সরকারি পুলিশ সুপার(সি)মাহেদী ইসলাম বলেন,মোটরসাইকেলটি জব্দ করে থানায় আনা হয়েছে এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ চলছে। প্রাইভেটকারটি আটক করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা বলেন,অতিরিক্ত গতি ও অসতর্ক চালনার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তরিকুল ইসলাম বলেন, তারাবো বিশ্বরোড থেকে সড়ক দুর্ঘটনায় নিহত একজনের লাশ উদ্ধার করা হয়েছে ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর হয়েচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি