1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষে চালক সহ আহত-৮ - শিক্ষা তথ্য
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও একাধিক পরকীয়াকারী মহিলাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার নওগাঁ মান্দায় জমে উঠছে ঈদ বাজার না’গঞ্জ ইয়াংষ্টারস ক্লাব ও টানবাজার ষ্টারস ক্লাব এর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ র‌্যাব-৬ রমজানে বাজার মুল্য উর্ধ্বগতিরোধে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা লামা উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মতলবে সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে হামলার ঘটনায় ‘মিথ্যা অভিযোগ’ দাবি করে মানববন্ধন

রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষে চালক সহ আহত-৮

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১২৮ Time View

মোঃআবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক-লেগুনা সংঘর্ষের ঘটনায় চালকসহ ৮ জন আহত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ ঘটনা ঘটে। এদের মাঝে আশঙ্কাজনকভাবে ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মোফাখখির উদ্দিন। আহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাচঁপুর থেকে লেগুনা যাত্রী নিয়ে ভুলতা এলাকায় যাচ্ছিল। এসময় লেগুনাটি মৈকুলী বিব্রাদার্সা পোশাক কারখানার সামনে পৌছাঁলে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি লোহার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। এসময় লেগুনাটির ভেতরে থাকা চালকসহ অন্তত৮ জন যাত্রী আহত হয়। এদের মাঝে কয়েকজনকে আশঙ্কাজনকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে। ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মোফাখখির উদ্দিন বলেন, ট্রাক-লেগুনা সংঘর্ষের ঘটনাং অন্তত ৮ জন আহত হয়েছে। এদের মাঝে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে যায়। আহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি