1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে ফুটপাত দখলমুক্তে যৌথ উচ্ছেদ অভিযান - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে ফুটপাত দখলমুক্তে যৌথ উচ্ছেদ অভিযান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৯০ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় ফুটপাত ও মহা সড়ক দখলমুক্ত করতে যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ভুলতা গোলচত্বর থেকে গোলাকান্দাইল গোলচত্বর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

অভিযানটি নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল আলম। অভিযানে গাউছিয়া মার্কেট সংলগ্ন প্রধান সড়কের দুই পাশের শতাধিক অবৈধ অস্থায়ী দোকান, ভাসমান স্টল এবং নির্মাণসামগ্রী উচ্ছেদ করা হয়। দীর্ঘদিন ধরে এসব দোকান ফুটপাত ও সড়কের একটি বড় অংশ দখল করে রাখায় পথচারী এবং যানবাহন চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। এর আগে প্রশাসনের পক্ষ থেকে কয়েক বার অভিযান পরিচালনা করা হলেও কয়েক ঘণ্টা পর আবার সড়কে দোকানপাট বসে সড়ক দখল করতে দেখা গেছে ।

পুনরায় আগের ন্যায় আজকে অভিযান পরিচালনা করার পর কতক্ষন দখল মুক্ত থাকে তা নিয়ে উদ্ভেগ জনসাধারণের মনে। অভিযানে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি (পূর্বাচল রাজস্ব সার্কেল) ফরিদ আল সোহান,রূপগঞ্জ থানার (ওসি তদন্ত) মোকতার হোসেন,ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমান, ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোফাকখেরসহ স্বেচ্ছাসেবী সংগঠন, পুলিশ প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন,সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য। কেউ যদি এটি দখল করে ব্যক্তিগত ব্যবসা পরিচালনা করে, তা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা ইতোমধ্যেই পাঁচবার অভিযান পরিচালনা করেছি।

ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে কেউ দোকান বা সড়ক দখল করতে চাইলে জেল জরিমান ও কঠোর ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় পথচারী ও ব্যবসায়ীদের অনেকেই প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, নিয়মিত এই ধরনের অভিযান হলে ফুটপাত ও সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং জনদুর্ভোগ অনেকাংশে হ্রাস পাবে। তবে এলাকাবাসীর আশঙ্কা, আগের মতোই কয়েক ঘণ্টা পর দখলদাররা পুনরায় ফুটপাতে দোকান বসাবে কিনা তা এখন দেখার বিষয়। সড়ক ও ফুটপাত কতদিন দখলমুক্ত থাকবে, সে অপেক্ষায় রয়েছে তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি