1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে তিনটি আগ্নেয়াস্ত্র ও মাদকসহ যুবক গ্রেফতার - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

রূপগঞ্জে তিনটি আগ্নেয়াস্ত্র ও মাদকসহ যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১১৫ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে রবিন মিয়া(৩৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে সেনাবাহিনীর সদস্যরা। ৪নভেম্বর সোমবার রাতে চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ২নম্বর ওয়ার্ডের আব্দুল মালেকেরে ছেলে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি দুই নলা বন্দুক, বেশ কিছু দেশীয় অস্ত্র, ২২২ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা ও ১৫৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পূর্বাচল সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। আটককৃত রবিন মিয়ার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। রূপগঞ্জ থানা পুলিশে তাকে হস্তান্তর করা হয়েছে। রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় অস্ত্র ও মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত রবিন মিয়াকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি