1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে দিপু ভুইয়ার নেতৃত্ত্বে লাখো জনতার শোভাযাত্রা - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, আহত এক সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায়

রূপগঞ্জে দিপু ভুইয়ার নেতৃত্ত্বে লাখো জনতার শোভাযাত্রা

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৮৪ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় ও সংহতি দিবস উপলক্ষে ৯ নভেম্বর রবিবার বিকেলে সুসজ্জিত ব্যানার ফেস্টুন, ঘোড়ার গাড়ি ও হাতি নিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছেন লক্ষ্যাধিক নেতাকর্মী এবং জনতা। ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া এলাকায় এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় হাতি ও ঘোড়ার গাড়ি নিয়ে নেতাকর্মীরা বাদ্যের তালে তালে আনন্দ উল্লাস করেন। শোভাযাত্রাটি মহাসড়কের বলাইখা থেকে ভুলতা, গোলাকান্দাইল, সাওঘাট এলাকা প্রদক্ষিণ করে বিসমিল্লাহ আড়তে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার পূর্বে এক সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, রূপগঞ্জের সর্বস্তরের মানুষ আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে সর্বোচ্চ ভোট প্রদানের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করবেন বলে ঘোষণা দেন। দিপু ভুঁইয়া নির্বাচিত হলে রূপগঞ্জের উন্নয়ন হবে।

এজন্যই রূপগঞ্জের সর্বস্তরের মানুষ শোভাযাত্রায় আনন্দ উল্লাসে যোগদান করেন। এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সৌদি আরব যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব রনি, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক নুর হাসান বাবুল, যুবদল নেতা আবু মুহাম্মদ মাসুম, আফজাল কবির, মফিকুল ইসলাম খান, আজিম সরকার, সোহেল মিয়া, ইয়াছিন মিয়া, বিএনপি নেতা বাকির হোসেন, সালাহউদ্দিন দেওয়ান, আব্দুল আজিজ মাস্টার, এডভোকেট হেলাল উদ্দিন, বাবুল ভেন্ডার, সেলিম ভুইয়া, মজিবুর রহমান ভুঁইয়া, তাশিক হক ওসমান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া, সুলতান ইসমাইল মামুন, মাসুম বিল্লাহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি