1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে দুই মাদক কারবারি গ্রেপ্তার - শিক্ষা তথ্য
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে পানি কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩, দুইজনকে ১৫ দিন ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড কুয়াকাটায় ১টি কোরাল ৩০ হাজার ৬শত টাকায় বিক্রি গলাচিপায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ঈদের পথে লাশের মিছিল : মার্চে ঝরেছে ৫৮৭ প্রাণ ঈদের আগে-পরের ১৫ দিনে পথে ঝরেছে ৩৫৮ প্রাণ উচ্ছৃঙ্খলা-অবহেলায় ৩৫০১ দুর্ঘটনায় আহত ৩৮৫৯ জন — সেভ দ্য রোড নারায়ণগঞ্জে হাম ও রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত — মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু নওগাঁয় স্বামী কর্তৃক স্ত্রী খুন, স্বামী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি কার্য্যালয়ে সন্ত্রাসীদের হামলা,ভাঙচুর, আহত ৫, স্থানীয় সাংসদের ছবি ভাংচুর লক্ষ্মীপুরের শিশুকে বলাৎকারের অভিযোগে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের নেতা গ্রেফতার মায়ের বিরুদ্ধে পরকিয়া ও হয়রানির অভিযোগ এনে বাবাকে নিয়ে সন্তানদের সংবাদ সম্মেলন

রূপগঞ্জে দুই মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৩৮১ Time View

স্টাফ রিপোর্টার: রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে থানা পুলিশ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বুধবার রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকা থেকে নুরুল আমিন ওরফে বাবু (২৫) ও টঙ্গীরঘাট এলাকা থেকে মিজানুর রহমান (২২) কে গ্রেপ্তার করা হয়। এরা দীর্ঘদিন ধরে উপজেলার মুড়াপাড়া ও তার আশপাশের এলাকায় অবাদে মাদক বিক্রি করতো। জানা গেছে, উপজেলার ব্রাহ্মণগাঁও দেওয়ানবাড়ী এলাকার মৃত শফিউদ্দিনের ছেলে নুরুল আমিন বাবু এলাকার চিহ্নিত মাদক কারবারি। সে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের সাথেও জড়িত ছিল। টঙ্গীরঘাট এলাকার মিলন মিয়ার ছেলে মিজানুর রহমানের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদকদ্রব্য বিক্রিসহ একাধিক মামলা রয়েছে।

বুধবার রাতে রূপগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মিজানুর রহমান ও নুরুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করেছে। এদিকে মাদক কারবারি বাবু ও মিজানকে গ্রেপ্তার করায় এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। রূপগঞ্জ থানার এসআই রিয়াদুল ইসলাম ও আবুল কালাম আজাদ জানান, মিজানুর রহমান ও নুরুল ইসলাম বাবু দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে
চাঁদাবাজি, মাদক বিক্রিসহ নানান অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিল। বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ৩দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি