1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে নির্মিত এশিয়ান হাইওয়ে সড়কের বালু অবাধে চুরি - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

রূপগঞ্জে নির্মিত এশিয়ান হাইওয়ে সড়কের বালু অবাধে চুরি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১১২ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়ক নির্মাণে ব্যবহার হওয়া সুরকি মিশ্রিত বালু রাতের আঁধারে চুরি হয়ে যাচ্ছে। গতকাল বুধবার বালুসহ একটি ট্রাক আটক করেছে এলাকাবাসী। এ ঘটনার সাথে জড়িত রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার বাতেন মিয়ার ছেলে আব্দুন নূর ইসলাম বাদল।  একই এলাকার শফি মিয়ার ছেলে জাকির ওরফে বালু জাকির, জাফরের ছেলে  অহিউদ্দিন। তারা সিন্ডিকেট করে সরকারি মাটি ও বালু চুরি করে অন্যত্র বিক্রি করছে। এ ঘটনা এলাকায় জানাজানি হলে মাটি চোর বাদল ও তার সহযোগীরা গা ঢাকা দেয়। সড়েজমিনে গিয়ে দেখা যায়, গোলাকান্দাইল এলাকার এশিয়ান হাইওয়ে সড়কের পাশে মেসার্স আব্দুল নূর এন্টারপ্রাইজ নামের একটি দোকানের সামনে চুরি হওয়া বালু স্তুপ করে রাখা হয়েছে। বিভিন্ন জমির মালিকদের সাথে চুক্তি করে এখান থেকেই বালু সাপ্লাই করে থাকে বাদল গং।

গত কয়েক বছর ধরেই তারা বালু চুরির সাথে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় প্রশাসন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের যৌথ টাস্কফোর্স গঠন করে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা না নিলে সড়ক ও সম্পদের ব্যাপক ক্ষতি হতে পারে। বালু ও কাঁচামালের অবাধ চুরির অভিযোগ শুধুমাত্র সম্পদের ক্ষতি নয় এটি বৃহত্তর নির্মাণমান ও জনগণের অধিকারকে প্রভাবিত করে। দ্রুত, স্বচ্ছ ও সমন্বিত উদ্যোগ ছাড়া সড়ক নির্মাণ প্রকল্পের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও জনগণের আস্থা দুটোই ঝুঁকিতে পড়তে পারে।  গোলাকান্দাইল অংশে এশিয়ান হাইওয়ে নির্মাণ কার্যক্রম শুরু হওয়ার পর থেকে গোলাকান্দাইল মৌজার বিভিন্ন স্থান থেকে ভূপাতিত বালু ও নির্মাণ-উপকরণ অননুমোদিতভাবে সরানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান আমরা রাতেও দেখেছি বড় ট্রাকগুলো এসে ভেকু দিয়ে বালু তুলে নিয়ে যায়। কে বা কাহারা রাস্তা থেকে মাটি তুলে নিচ্ছে তা জানাতে পারেনি এলাকাবাসী।   স্থানীয় প্রশাসন ও প্রকল্প এলাকার দায়িত্বশীলদের কাছে বিষয়টি অবধানের দাবি উঠেছে। কর্তৃপক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি