1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে প্রতারণা করে চাঁদা দাবির অভিযোগ ॥ যুবক গ্রেফতার - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

রূপগঞ্জে প্রতারণা করে চাঁদা দাবির অভিযোগ ॥ যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৪৪ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী বাগবাড়ী এলাকার এক স্কুল ছাত্রীর সঙ্গে বন্ধুত্ব করে মোবাইলফোন থেকে ছবি ও তথ্য নিয়ে প্রতারণা করে কৌশলে ৭লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গতকাল ৮অক্টোবর বুধবার প্রতারক রাতুল তালুকদার নামের এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গত কয়েকদিন আগে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া গ্রামের শাহিন তালুকদারের ছেলে রাতুল তালুকদারের সঙ্গে রূপগঞ্জের তারাবো পৌরসভার রূপসী বাগবাড়ী এলাকার এক স্কুল ছাত্রীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়।

পরে সুকৌশলে রাতুল তালুকদার স্কুল ছাত্রীর মোবাইল ফোনের যাবতীয় ছবি ও তথ্য হ্যাঁক করে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। স্কুল ছাত্রীর ছবি অশ্লীলভাবে এডিট করে তাকে দেখায় ও এ ছবি ইন্টারনেটে ভাইরাল করবে বলে তার কাছ থেকে প্রথমে ২লাখ টাকা চাঁদা দাবি করে। উপায়ন্তর না দেখে স্কুল ছাত্রীদের আলমারিতে রক্ষিত তার বাবার ১লাখ টাকা চুরি করে সে রাতুল তালুকদারকে দেয়। পরবর্তীতে রাতুল তালুকদার স্কুল ছাত্রীর কাছে আবারো ৫লাখ টাকা চাঁদা দাবি করে। এরপরে স্কুল ছাত্রী তার মায়ের ২ভরি ৭আনা ওজনের স্বর্ণের গলার হার চুরি করে মুড়াপাড়া কলেজ মাঠে এসে রাতুল তালুকদাকে প্রদান করে। খবর পেয়ে পরিবারের লোকজন প্রতারক রাতুল তালুকদারকে স্বর্ণালঙ্কারসহ আটক করে রূপগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে স্কুল ছাত্রীর চাচা নজরুল ইসলাম মফিজ(৫৪) বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি