1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে প্রতিভা স্কুলের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬ ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের সেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার অঙ্গীকার জিমখানায় না’গঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৫ ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক

রূপগঞ্জে প্রতিভা স্কুলের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৩ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার প্রতিভা কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় সাওঘাট ঈদগা মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়। প্রতিভা টাইগার দল ও প্রতিভা লায়ন্স দল এ খেলায় অংশগ্রহণ করে। এক ঘন্টার ফুটবল টুর্নামেন্টে প্রতিভা টাইগার দলকে ১-০ গোলে হারিয়ে প্রতিভা লায়ন্স দল বিজয়ী হয়। স্কুলের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী খেলাটি উপভোগ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আলমগীর হোসেন ভুঁইয়া, প্রতিভা কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শামীমা আক্তার ঝুনু,

সাংবাদিক মীর শফিকুল ইসলাম, বিএনপি নেতা আওলাদ হোসেন, শাহ আলম মীর, খলিলুর রহমান রিপন, ইমরান হোসেন, নাজির হোসেন, স্কুলের সহকারী শিক্ষক নিরঞ্জন দাস প্রমুখ। সভায় বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা যেমন শরীর গঠনে সহায়তা করে তেমনি মনকে সতেজ রাখে। দিন দিন খেলাধুলা হারিয়ে যাচ্ছে বলেই যুবকরা মোবাইলফোন ও মাদকের নেশায় আসক্ত হচ্ছে। এজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিকভাবেও খেলাধুলার চর্চা রাখা উচিত। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি