1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ - শিক্ষা তথ্য
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
না’গঞ্জ ইয়াংষ্টারস ক্লাব ও টানবাজার ষ্টারস ক্লাব এর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ র‌্যাব-৬ রমজানে বাজার মুল্য উর্ধ্বগতিরোধে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা লামা উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মতলবে সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে হামলার ঘটনায় ‘মিথ্যা অভিযোগ’ দাবি করে মানববন্ধন মতলবের ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবে ক্লুলেস শাকিলা মৃত্যু রহস্য উদঘাটন ও প্রধান আসামি গ্রেপ্তার নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার

রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১০৯ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ দুই মাসের বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার আলিফ গার্মেন্টসের শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। গতকাল ২০অক্টোবর সোমবার শ্রমিকরা মহাসড়কের বরপা এলাকায় এ কর্মসূচি পালন করে। খবর পেয়ে রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম উপস্থিত হয়ে মিল কর্তৃপক্ষের পক্ষে এ মাসেই বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। অবরোধ কালে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকরা জানায়, আগষ্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন গত সপ্তাহে পরিশোধ করার কথা ছিলো। কিন্তু বেতন দেই দিচ্ছি করে না দেওয়ায় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে এ কর্মসূচি পালন করে। আগামী সাত দিনের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। মিল কর্তৃপক্ষ জানিয়েছে, নানা প্রতিকূলতায় শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন দেওয়া যায়নি। তবে আগামী সাত দিনের মধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি