1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে বিএনপি নেতার নির্দেশে চাঁদা না দেওয়ায় শিল্প কারখানায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট, আহত ২" - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ যশোর অভয়নগর এলাকা থেকে ১২ টি ককটেলসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জে বিএনপি নেতার নির্দেশে চাঁদা না দেওয়ায় শিল্প কারখানায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট, আহত ২”

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭২ Time View

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের দাবিকৃত ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি কারখানায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় কারখানার ম্যানেজার ও ফোরম্যান গুরুতর আহত হয়েছেন। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, সন্ত্রাসীরা নগদ টাকাসহ প্রায় ১ কোটি ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। বুধবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নোয়াগাঁও এলাকায় অবস্থিত “বি.এল.ও ওয়্যার অ্যান্ড নেইল ইন্ডাস্ট্রিজে এই ঘটনা ঘটে। অভিযোগকারী দাবি হামলাকারীদের নেতৃত্বে ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির মূল দলের সভাপতি এডভোকেট হুমায়ন । তার নির্দেশে তার আপন ছোট ভাই কাজল ও তার ভাতিজা নিশাত এই চাঁদা দাবি করেছিল।

চাঁদা না দেওয়ায় তারা ১৫ – ২০ জন সন্ত্রাসী নিয়ে কারখানার মেইন গেট ও বাউন্ডারি প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে, ম্যানেজার অলিউল্লাহ (২৪) কে শ্বাসরোধ করে হত্যার চেষ্টায় লোহার রড দিয়ে আঘাত করে, এবং ফোরম্যান জুলহাস (৫০)কেও মারাত্মকভাবে পিটিয়ে আহত করে। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এজাহারে বলা হয়, হামলাকারীরা কারখানার সিসি ক্যামেরা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং মূল্যবান যন্ত্রপাতি লুট করে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন এই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা রুজ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে। ​এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিল্প প্রতিষ্ঠানে এমন দুর্ধর্ষ ডাকাতি ও হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি