1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া - শিক্ষা তথ্য
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫০ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ -১ রূপগঞ্জ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, উপজেলায় বর্তমানে প্রধান সমস্যা মাদক। মাদক ব্যবসায়ী যদি আমার ভাইও হয় তাকে ছাড় নয়। মাদক নির্মুলে পুলিশকে সর্বাত্বক ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলার সকল কর্মকর্তাদের মত বিনিময়সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় মুস্তাফিজুর রহমান ভূইযা দিপু আরো বলেন, আপনাদের ভালবাসা ও সহযোগীতায় জনগনের ভোটে আজ আমি সংসদ সদস্য হয়েছি। জনগন আমাকে ভোট দিয়েছে তাদের সেবার করার জন্য। এলাকার উন্নয়ন করার জন্য। এজন্য আপনাদের সহযোগীতা আমার একান্ত কাম্য।

যারা বিগত সময়ে আন্দোলন সংগ্রাম করে মৃত্যু বরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে যা করার দরকার সে ব্যবস্থা করবো। বিগত ১৭ বছর সরকারী প্রায় সব খাল দখল হযে গেছে। সেই খালগুলো অতিদ্রুত পুনরুদ্ধার করা হবে। সেই বিষয়টি দেখবো। আমি চাই আপনাদের সাথে নিয়ে রূপগঞ্জে উন্নয়নমূলক কাজগুলো করি। এজন্য সবাই আমাকে সহায়তা করবেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেনসহ বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন নব নির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি