1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ যশোর অভয়নগর এলাকা থেকে ১২ টি ককটেলসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১১ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ঠাকুরবাড়িরটেক এলাকায় অভিযান চালিয়ে বিদেশি একটি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তালিকাভূক্ত শীর্ষ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে । গত১১ মার্চ বুধবার রাত ১২ টার দিকে উপজেলার ঠাকুরবাড়িরটেক এলাকা থেকে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃত্বে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে লাভরাপাড়া গ্রামের সরজু মিয়ার ছেলে আবু হানিফ(৩২) ও ঠাকুরবাড়িরটেক গ্রামের ইয়াছিন মোল্লার ছেলে ইউসুফ মোল্লা(২০)। নারায়ণগঞ্জ -১ (রূপগঞ্জ)আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় মাদকারবারিদের হামলায় ৮ যুবদল নেতা আহত হয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ২৮১ বোতল ফেন্সিডিল, দুইশত পিস ইয়াবা টেবলেট ,এক কেজি গাঁজা, দশগ্রাম হেরোইন। এসময় মাদকবহনকারী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১১-২৩৩৮) জব্দ করা হয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আটককৃত মাদককারবারিদের উদ্ধার করে । প্রত্যক্ষদর্শীরা জানায়,অভিযানের সময় মাদককারবারি ও তাদের সমর্থিতরা যুবদলের নেতাদের উপর হামলা চালায়। হামলায় ৮ যুবদল নেতাকর্মী আহত হয়। একপর্যায়ে মাদক কারবারির অন্য সদস্যরা কয়েকরাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। পরে মাদক বহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয় । হামলায় রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা খায়রুল আলম, রতন মিয়া, সুমন আহম্মেদ, সালাউদ্দিন, ইমন হাসান আহত হয়।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে । এ ব্যাপারে রূপগঞ্জ থানার এসআই আহসান হাবিব বাদী হয়ে আবু হানিফ ও ইউসুফ মিয়াসহ ৬ জনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, রূপগঞ্জকে মাদকমুক্ত করতে নব নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও পুলিশ সুপারের নির্দেশে নির্বাচনের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে রূপগঞ্জ থানা পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। আটককৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি