1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে বিনামূল্যের সরকারি বই বিক্রির অভিযোগে অধ্যক্ষকে শোকজ - শিক্ষা তথ্য
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বন্দর রাজবাড়ীর প্রিয় মুখ নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল গলাচিপায় ৩টি গাঁজা গাছ উদ্ধার পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিলের পক্ষ থেকে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে সমাজ ও রাষ্ট্রের মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত করা–ড.শফিকুল ইসলাম মাসুদ জামায়াত-এনসিপি বাংলা ভাষা ও দেশ বিরোধী : মোমিন মেহেদী কলাপাড়ায় হত দরিদ্রদের মাঝে ১ টাকায় ইফতার উপ-সম্পাদকীয় রমজানে সাংবাদিক পরিবারের কান্না: মানবিক দৃষ্টিতে মুক্তির সিদ্ধান্ত হোক সিরাজগঞ্জের চরাঞ্চলে চিকিৎসা সেবা বিপর্যস্ত: প্রসূতি ও নবজাতকের জীবন ঝুঁকিতে, স্বাস্থ্যকেন্দ্র কার্যত অচল নরসিংদী-৩ শিবপুর আসনের নবনির্বাচিত এমপি মনজুর এলাহীর কঠোর হুঁশিয়ারি কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবি বিএমএসএফের

রূপগঞ্জে বিনামূল্যের সরকারি বই বিক্রির অভিযোগে অধ্যক্ষকে শোকজ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১১৯ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ এনসিটিবি’র বিনামূল্যের সরকারি বই বিক্রির অভিযোগে গতকাল ৩০জুলাই বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীনকে তিন কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে শোকজ করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিক নুর আলম এ শোকজ করেন। জানা গেছে, গত ২৯জুলাই মঙ্গলবার সন্ধ্যায় ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীনের বই বিক্রির বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

খবর পেয়ে রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিক নুর আলম ঘটনাস্থলে গিয়ে দেখেন বিদ্যালয়ের স্টোর রুমে রক্ষিত ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির বই তারা কেজি দরে বিক্রি করছেন। বই বিক্রির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। গত বছর আওয়ামীলীগের সরকার পতনের পর ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লাকে অব্যাহতি দেওয়া হয়। পরে সুরাইরা পারভীনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। কয়েকদিন আগে সুরাইয়া পারভীনের বিরুদ্ধে নানা অনিয়মের প্রতিবাদ করায় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিমল দাসকে কোন নোটিশ ছাড়াই বরখাস্ত করা হয়েছে।

ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, বছরের সাত মাস চলে। পর্যাপ্ত বই নেই এই অযুহাতে আমাদেরকে এখনো সকল বই দেওয়া হয়নি। অথচ এখন দেখতে পাচ্ছি আমাদের বই কেজি দরে বিক্রি করা হচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনিয়মকারীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় অবরোধ করা হবে। অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীন বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাকে ফাঁসানোর জন্য একটি পক্ষ সব সময় ষড়যন্ত্র করে আসছে।

রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নুর আলম বলেন, নতুন পুরাতন মিলিয়ে প্রায় লাখ টাকার বই বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি সকল বই জব্দ করি। অধ্যক্ষ সুরাইয়া পারভীনকে তিন কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে শোকজ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে যারা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে। কোন অনিয়মকারীকে ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি