1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার, প্রাইভেটকার জব্দ - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

রূপগঞ্জে বিপুল পরিমান বিদেশী মদ উদ্ধার, প্রাইভেটকার জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃনারায়ণগঞ্জের রূপগঞ্জের ফজুর বাড়ীর মোড় থেকে বুধবার রাতে প্রাইভেটকারে অভিযান চালিয়ে ২০৮ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র‍্যাব। এসময় জব্দ করা হয়েছে মাদক বহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকার।

বৃহম্পতিবার রাতে উদ্ধারকৃত মদের বোতলসহ প্রাইভেটকার থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব।  বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম

র‍্যাবের দাযের করা মামলার বরাত দিয়ে রূপগঞ্জ ওসি তরিকুল ইসলাম জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ এর একটি টিম রূপগঞ্জের ডেমরা- কালীগঞ্জ সড়করর ফজুর বাড়ীর মোড় এলাকায় অভিযান চালায়। এসময়  একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহ হলে র‍্যাব প্রাইভেটকারটি গতিরোধ করলে প্রাইভেটকারে থাকা চালকসহ ২ জন ব্যক্তি গাড়ী রেখে পালিয়ে যায়। এসময় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের বিদেশী বিভিন্ন ব্রান্ডের ২০৮ বোতল মদ উদ্ধার করে র‍্যাব। জব্দ করা হয়েছে মাদক বহনের কাজে ব্যবহৃত গাড়ীটি।

বৃহস্পতিবার রাতে র‍্যাব উদ্ধারকরা মালামালসহ প্রাইভেটকারটি রূপগঞ্জ থানায় হস্তান্তর করে।
এ ঘটনায় দুইজনকে আসামী করে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি