1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে ভূমিকম্পে দেওয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ৩ - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

রূপগঞ্জে ভূমিকম্পে দেওয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৫০ Time View

মোঃ আবু কাওছার মিঠু‎ ‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃভূমিকম্পে বাড়ির সীমানা প্রাচীর ধসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া ইসলামবাগ ৫নম্বর ক্যানেল এলাকায় ফাতেমা খাতুন নামের দশ মাস বয়সের এক শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে। গতকাল ২১নভেম্বর শুক্রবার সকালে মা কুলসুম বেগম শিশুকে কোলে নিয়ে প্রতিবেশী জেসমিন বেগমের(৩৫) সঙ্গে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া মার্কেটে যাওয়ার সময় প্রতিবেশীর বাড়ির সীমানা প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত মা কুলসুম বেগম(৩২) ও প্রতিবেশী জেসমিন বেগমকে(৩৫)স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফাতেমা খাতুন গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের দ্বিতীয় মেয়ে। ধসে পড়া দেয়ালের নিচ থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া রূপগঞ্জের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পের সময় ঘরে থাকা মানুষ বাহিরে চলে আসে। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর চন্ডীতলা শ্রী শ্রী কালী মন্দিরের সীমানা প্রাচীর ধসে গেছে। তারাবো পৌরসভার বরপা এলাকার ২টি গার্মেন্টসের ভবনে ফাটল দেখা দিয়েছে। মুশুরী এলাকার নির্মাণধীন বাড়ির ছাদ ধসে রফিক মিয়া(৪৫) নামের একজন আহত হয়েছে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম ভূমিকম্পের ঘটনায় নিহত শিশু ফাতেমা খাতুনকে দেখতে হাসপাতালে গিয়েছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে ভূমিকম্পের পরবর্তী যেকোন ক্ষয়ক্ষতির তথ্য ও যেকোন সহায়তার জন্য নারায়ণগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখায় একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রয়োজনে সার্বক্ষণিক ০১৭০০৭১৬৬৮০ নম্বর মোবাইলফোনে যোগাযোগ করা যাবে।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ভূমিকম্পে দেয়াল ধসে ফাতেমা খাতুন নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি