1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে ময়লার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন - শিক্ষা তথ্য
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ মান্দায় জমে উঠছে ঈদ বাজার না’গঞ্জ ইয়াংষ্টারস ক্লাব ও টানবাজার ষ্টারস ক্লাব এর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ র‌্যাব-৬ রমজানে বাজার মুল্য উর্ধ্বগতিরোধে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা লামা উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মতলবে সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে হামলার ঘটনায় ‘মিথ্যা অভিযোগ’ দাবি করে মানববন্ধন মতলবের ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবে ক্লুলেস শাকিলা মৃত্যু রহস্য উদঘাটন ও প্রধান আসামি গ্রেপ্তার

রূপগঞ্জে ময়লার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৮৯ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ ঢাক-সিলেট মহাসড়ক ও এশিয়ান বাইপাস সড়কের মোড়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা, গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকায় অপরিকল্পিভাবে দেওয়া ময়লার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল ১৫অক্টোবর বুধবার রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গোলাকান্দাইল গোলচত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন পূর্বক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান। প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ আহমেদ টুটুল, বিশেষ অতিথি রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আব্দুল্লাহ, মাসুদ বাবুল, বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরন, আবুল হোসেন, যুবদল নেতা আবুল কাশেম, কৃষকদল নেতা আব্দুল মোমেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ঢাক-সিলেট মহাসড়ক ও এশিয়ান বাইপাস সড়কের ভুলতা গাউছিয়া মোড় অত্যন্ত জনবহুল এলাকা। দীর্ঘদিন ধরে এখানে অপরিকল্পিতভাবে আশপাশের মার্কেটের নির্গত ময়লার স্তুপ দিয়ে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। সড়কের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লার দুর্গন্ধে সড়কে চলাচল করা যাচ্ছে না। অবিলম্বে এখানকার বর্জ্য ডাম্পিং করতে হবে। ময়লার স্তুপ অপসারণ করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। উল্লেখ্য গত ৭/৮বছর ধরে ভুলতা গাউছিয়া এলাকায় অপরিকল্পিতভাবে আশপাশের মার্কেটের নির্গত ময়লার স্তুপ দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসন কয়েক দফা উদ্যোগ নিলেও কোন সুফল হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি