1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ

রূপগঞ্জে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৮৪ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গতকাল ১৯জুলাই শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারাবো এলাকায় যৌথ বাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে তারাবো উত্তরপাড়া গ্রামের নবী হোসেনের ছেলে নাজমুল হোসেন(২৭), নেহাল হোসেন(২৫) ও মনির হোসেনের ছেলের সিফাত মিয়া(২০)।

পুলিশ জানায়, যৌথ বাহিনী অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও দেশী অস্ত্রসহ মাদক ব্যবসায়ী চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১হাজার ৩২৭ পিস ইয়াবা, তিনটি ট্যাটো, তিনটি চাপাতি, একটি ধারালো ছুরি ও একটি রামদা জব্দ করা হয়। অভিযানের সময় মাদক ব্যবসার মূল হোতা নবী হোসেন পালিয়ে যায় ।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ব্যবসা চক্রের মূল হোতা নবী হোসেনকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি