1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ - শিক্ষা তথ্য
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার নোয়াব নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিএমএসএফের অভিনন্দন ও শুভেচ্ছা রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার, আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু নওগাঁয় সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু পটিয়া প্রেসক্লাবের উদ্যােগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বন্দর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ বাউফলে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রূপগঞ্জে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৪৮ Time View

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বাসিন্দা মোঃ খালেদ মিয়া (৩০) এলাকায় সক্রিয় মাদক ব্যবসা বন্ধে প্রতিবাদ করায় একাধিক চিহ্নিত মাদক কারবারির ভয়াবহ হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর দেওয়া লিখিত অভিযোগে তিনি জানান, শামিম,সেলিম উভয়ের পিতা একই নাম মোঃ কাদির মিয়া, শামিম পিতা সিরাজ মিয়া ও শরিফ সহ আরও কয়েকজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। এরা কাঞ্চন পৌরসভার বিভিন্ন এলাকায় গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ নেশাজাত দ্রব্য বিক্রি করে এলাকায় যুবসমাজকে ধ্বংস করছে।

খালেদ মিয়া বলেন, “আমি একজন ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে এলাকার মানুষকে সচেতন করার চেষ্টা করি। বিভিন্ন সময় এই মাদক ব্যবসা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি।”

অভিযোগে উল্লেখ রয়েছে, ১০ জুন ২০২৫ সকাল ১০টার দিকে অভিযুক্তরা দলবদ্ধভাবে সোহান মিয়ার বাড়ির সামনে এসে তাকে ও তার পরিবারকে গালিগালাজ ও খুনের হুমকি দেয়। তারা স্পষ্ট ভাষায় জানায়, তিনি যদি তাদের বিরুদ্ধে কথা বলেন বা পদক্ষেপ নেন, তাহলে তার ও তার পরিবারের ‘লাশ খুঁজে পাওয়া যাবে না’।

নিজেকে ও পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে খাদেম মিয়া বলেন, “আমার জীবনের জন্য আশঙ্কা করছি। আমি চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক এবং দোষীদের আইনের আওতায় আনুক।

রূপগঞ্জ থানায় দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে তিনি দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি