1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে মাদক-সন্ত্রাসীদের ঠাঁই নেই: মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ আপনাদের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব: ভূমিমন্ত্রী আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় ‘৮৯ ব্যাচ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার

রূপগঞ্জে মাদক-সন্ত্রাসীদের ঠাঁই নেই: মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১০৬ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সাওঘাট এলাকায় মহিলাদের নিয়ে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন। হাজারো নারীর উপস্থিতিতে বৈঠকটি জনসমাবেশে রূপ নেয়। এ সময় নারীরা এলাকার জলাবদ্ধতা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার মতো সমস্যা তুলে ধরেন।

জবাবে দিপু ভুঁইয়া বলেন, “শুধু গোলাকান্দাইল নয়, পুরো রূপগঞ্জ উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করা হবে। বিএনপি ক্ষমতায় এলে জলাবদ্ধতা নিরসনে সব খাল উদ্ধার এবং স্থায়ীভাবে স্লুইসগেট চালু রাখা হবে। এছাড়া একাধিক স্কুল ও মাদ্রাসা সরকারিকরণ এবং শিল্পাঞ্চল খ্যাত রূপগঞ্জকে আধুনিক শহরে রূপান্তর করা হবে।” তিনি আরও ঘোষণা দেন, নারীদের স্বাবলম্বী করতে একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার।

সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, সহসভাপতি রজব আলী ফকির, আলমগীর হোসেন ও শাহীন মিয়া, বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ান, ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, দপ্তর সম্পাদক আল-আমিন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, মোমেন ভুঁইয়া, জাকির হোসেন, নাঈম ভুঁইয়াসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে মিছিল নিয়ে মহিলারা বৈঠকে যোগ দেন। সভাস্থলে উপস্থিত নারীদের মাঝে শরবত ও বিস্কুট বিতরণ করেন ওমর হোসেন, বাবু ও নাঈম ভুঁইয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি