1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে মানসিক ভারসাম্যহীন গৃহকর্মীর আত্নহত্যা - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর হাজীপুরে গাউছিয়া কমিটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্টিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পটিয়া সেলস শাখা উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর পাথরঘাটা থেকে ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‍্যাব-৬ সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি পটিয়ায় মহিলা দলের ইফতার মাহফিল ও আন্তর্জাতিক নারী দিবস পালন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য

রূপগঞ্জে মানসিক ভারসাম্যহীন গৃহকর্মীর আত্নহত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৯ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাবিবা আক্তারের মানসিক ভারসাম্যহীন গৃহকর্মী লিজা আক্তার(১৪) আত্নহত্যা করেছে। গত ১৬ফেব্রুয়ারি সোমবার গৃহকর্মীর বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় উড়না পেঁচিয়ে সে আত্নহত্যা করে। লিজা আক্তার ভোলা জেলার চর নিজাম কালকিনি এলাকার নিরব হোসেনে মেয়ে। সে গত এক মাস ধরে শিক্ষিকা হাবিবা আক্তারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিলো। শিক্ষিকা হাবিবা আক্তার ও তার স্বামী ব্যবসায়ী খন্দকার জগলুল হক রানা বরপা গ্রামের আবু সাউদ ভুঁইয়ার বাড়ির ভাড়াটিয়া। ঘটনার সময় হাবিবা আক্তার ও তার স্বামী খন্দকার জগলুল হক রানা তাদের কর্মস্থলে ছিলেন বলে জানা গেছে।

বাড়ির অন্য ভাড়াটিয়ারা জানালা দিয়ে লিজার ঝুলন্ত লাশ দেখে হাবিবা আক্তারকে খবর দিলে হাবিবা আক্তার এসে লাশ দেখে রূপগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লিজা আক্তারের পিতা নিরব হোসেন বলেন, দীর্ঘদিন ধরে লিজা আক্তার মানসিক ভারসাম্যহীন ও এজমা রোগে আক্রান্ত ছিলো। এ ব্যাপারে লিজা আক্তারের চাচা শামিম মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় অপমৃত্যুর অভিযোগ দায়ের করেছেন। রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি