1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে মা ও ছেলেকে মারধরের অভিযোগ - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

রূপগঞ্জে মা ও ছেলেকে মারধরের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৫২ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার এলাকায় ভাড়াটিয়া জাহানারা বেগম(৩০) ও তার ছেলে নাঈম মিয়াকে(৯) মারধরের অভিযোগ উঠেছে। গতকাল ১৮অক্টোবর শুক্রবার এ ঘটনা ঘটে। জাহানারা বেগম স্বামী ও সন্তানকে নিয়ে পৌরসভার মাসাবো গ্রামের রুবেল হোসেনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। পুলিশ জানায়, গত ১৬অক্টোবর রাতে জাহানারা বেগমের ছেলে নাঈম মিয়া রাস্তা পারাপারের সময় ছগীর মিয়ার বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেলের সাথে সড়ক দুর্ঘনা ঘটে। দুর্ঘটনায় নাঈম মিয়ার কোমরসহ শরিরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ছগীর মিয়া দ্রুত তার মোটরসাইকেলে পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে গত ১৭অক্টোবর আসামী ছগীর মিয়া দুর্ঘটনায় তার মোটরসাইকেলের ক্ষতিপূরণে জাহানারা বেগমের কাছে ৫০হাজার টাকা দাবী করে। টাকা দিতে অস্বীকার করলে আসামী ছগীর মিয়া জাহানারা বেগমের চুলের মুঠি ধরে মাথায়, তলপেটে ও শরিরের বিভিন্নস্থানে এলোপাথারী কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে তার ডাক-চিৎকার আশপাশের লোকজন ছুটে আসলে আসামী তাদের প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে জাহানারা বেগম ও তার ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। এ ব্যারে জাহানারা বেগম বাদী হয়ে মাসাবো এলাকার লতিফ মিয়ার ছেলে ছগীর মিয়াকে(৩২) আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি