1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে মুচলেকা দিয়ে সাত মাদক ব্যবসায়ীর অঙ্গীকার - শিক্ষা তথ্য
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
যথাযোগ্য মর্যাদায় কলাপাড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত গলাচিপায় নিখোঁজের ৯৬ ঘণ্টা পর তেঁতুলিয়া নদীতে ভেসে উঠল যুবকের লাশ গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন লামায় মাস্টার জাকারিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ভাষা বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত পটিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে তারেক রহমান রাজনৈতিক গবেষণা কেন্দ্র বাউফলে মাতৃভাষা দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বন্দর রাজবাড়ীর প্রিয় মুখ নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল গলাচিপায় ৩টি গাঁজা গাছ উদ্ধার পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিলের পক্ষ থেকে মাসব্যাপী ইফতার বিতরণ শুরু আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে সমাজ ও রাষ্ট্রের মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত করা–ড.শফিকুল ইসলাম মাসুদ

রূপগঞ্জে মুচলেকা দিয়ে সাত মাদক ব্যবসায়ীর অঙ্গীকার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১১৯ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকার সাত মাদক ব্যবসায়ী স্ট্যাম্পে লিখিতভাবে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছে। গতকাল ২৬জুলাই শনিবার মৈকুলী বাজার এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসীর চাপে পড়ে মাদক ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে মৈকুলী এলাকাকে মাদকমুক্ত ঘোষণা করা হয়। জানা গেছে, তারাবো পৌরসভার মৈকুলী এলাকার হোসেন আলী প্রধানের ছেলে আলী আজগর, বারেক মিয়ার মেয়ে সুফি বেগম, রাবি বেগম, সাদ্দাত ভুঁইয়ার ছেলে শ্যামল ভুঁইয়া, কালা চান্দের ছেলে রিপন মিয়া, নুরু মিয়ার ছেলে বিল্লাল হোসেন ও সায়েদ আলীর ছেলে আলম মিয়া দীর্ঘদিন ধরে তারা মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো।

২৫জুলাই শুক্রবার সন্ধ্যায় ৪২পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুই সহযোগীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। তাতে স্থানীয় মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীর চাপের মুখে প্রকাশ্যে শত শত মানুষের সামনে তারা মাদক ব্যবসা না করার অঙ্গীকার করে। রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মাদক ব্যবসা রোধে এ ধরণের উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তবে কোন ক্রমেই যেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। মাদক ব্যবসা বন্ধে পুলিশ সক্রিয় ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি