1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১০ম গ্রেডে উন্নীতের দাবিতে স্মারকলিপি - শিক্ষা তথ্য
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

রূপগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১০ম গ্রেডে উন্নীতের দাবিতে স্মারকলিপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২৭৫ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের দশম গ্রেডে উন্নীতের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল ২৭নভেম্বর বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের কাছে এ স্মারকলিপি প্রদান করে। এসময় মেডিকেল টেকনোলজিস্ট(ফার্মা) আব্দুল গাফ্ফার মোল্লা, মোঃ বাদল মিয়া, চন্দনা রাণী বিশ্বাস, শাহাজাদি হারুন, টেকনোলজিস্ট(ল্যাব) আলমগীর কবির, গোলাম মোস্তফা, টকনোলজিস্ট(ডেন্টাল) আব্দুল হামিদ মোল্লা, টকনোলজিস্ট(রেডিওগ্রাফী) সেলিনা সুলতানা উপস্থিত ছিলেন।

এসময় মেডিকেল টেকনোলজিস্ট(ফার্মা) আব্দুল গাফ্ফার মোল্লা বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টরা স্বাস্থ্য সেবাদান কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখছে। স্বাস্থ্য সেবা একটি টিম ওয়ার্ক কাজ। এর তত্তাবধানে চিকিৎসক ও নার্সদের পাশাপাশি তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রোগ নির্ণয়ে তাদের ভূমিকা অপরিসীম। ইতিমধ্যে ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা কৃষিবিদদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হচ্ছেনা। কোয়ারীর পর কোয়ারী হলেও তাদের ১০ম গ্রেডের উন্নীত ফাইল লাল ফিতার দৌড়াতেœ চাপা পড়ে আছে। মানুষের স্বাস্থ্য সেবার কথা বিবেচনা করে তারা আন্দোলন সংগ্রামে যাননি। অবিলম্বে তাদের দাবী মানতে হবে। অন্যথায় কর্ম বিরতিসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি