1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে যুবদল নেতাকে গুলি করে ও কুপিয়ে সাড়ে তিন লক্ষ টাকা লুট - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল রূপগঞ্জে দাঁড়িপাল্লা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রূপগঞ্জ পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, আহত এক সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায়

রূপগঞ্জে যুবদল নেতাকে গুলি করে ও কুপিয়ে সাড়ে তিন লক্ষ টাকা লুট

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় ইসমাইল হোসেন(৩৫) নামের এক যুবদল নেতাকে গুলি করে ও কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গত ১১নভেম্বর মঙ্গলবার রাতে ইসমাইল হোসেন বাড়ি ফেরার পথে গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকায় পৌঁছলে দা, রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, পিস্তুল ও হাতুরিসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা চালায়। হামলাকারীরা ইসমাইল হোসেনের সঙ্গে থাকা নগদ ৩লাখ ৫০হাজার টাকা লুটে নেয়। পুলিশ জানায়, গোলাকান্দাইল এলাকার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাসেল ফকির দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকা-, চাঁদাবাজি ও মাদক ব্যবসা চালিয়ে আসছে। যুবদল নেতা ইসমাইল হোসেন এসব কর্মকা-ের প্রতিবাদ ও বাঁধা দিলে রাসেল ফকির এবং তার নিয়োজিত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তার উপর হামলা চালায়।

এসময় সন্ত্রাসীরা ইসমাইল হোসেনের মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে এবং বাম পায়ে গুলি করে। গুলিবিদ্ধ ইসমাইল হোসেন মাটিতে লুটে পড়ে। তখন সন্ত্রাসীরা ইসমাইল হোসেনের সঙ্গে থাকা ৩ লাখ ৫০ হাজার টাকা লুটে নেয়। একপর্যায়ে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ইসমাইল হোসেনের মা আমিনা বেগম বাদী হয়ে চার জনকে নামীয় ও অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি