1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে শুভ ফুড নামের অবৈধ শিশুখাদ্য ও ফুলকলি সুইট এন্ড বেকারী কারখানায় প্রশাসনের অভিযান; অবৈধ পন্য ধ্বংস ও আর্থিক জরিমানা - শিক্ষা তথ্য
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরের চিড়াইপাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন নার্গিস মাকসুদ একুশে পদক উদ্ধোধন অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলামের উপস্থিতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না জেলায় সেরা তালিকার ধারাবাহিকতায় আবারও শীর্ষে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…এবিএম মোশাররফ হোসেন, এমপি লামায় বন্য হাতির আক্রমণে ধানক্ষেতে কৃষকের মৃত্যু র‌্যাব-৬ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানর জরিমানা ও একটি সিলগালা করেন রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া

রূপগঞ্জে শুভ ফুড নামের অবৈধ শিশুখাদ্য ও ফুলকলি সুইট এন্ড বেকারী কারখানায় প্রশাসনের অভিযান; অবৈধ পন্য ধ্বংস ও আর্থিক জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ২৮৪ Time View

মোঃ আবু কাওছার মিঠু  রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চ্যানেল এস টিভিতে সংবাদ প্রকাশের পর নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভায় ফুলকলি সুইটস অ্যান্ড বেকারি ও শুভ ফুট নামের অবৈধ শিশু খাদ্যপন্য উৎপাদন, বেআইনিভাবে কারখানা পরিচালনাসহ নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছেন রূপগঞ্জ উপজেলা প্রশাসন।  আজ ২৩ জানুয়ারী বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তরিকুল আলম। এ সময় বিপুল পরিমাণ অবৈধভাবে উৎপাদিত শিশুখাদ্য পন্য উদ্ধার করে তা ধ্বংসসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্টেট। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের আঞ্চলিক (ঢাকা জোন) কর্মকর্তা সাফায়েত হোসেন, সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে বিএসটিআই আঞ্চলিক কর্মকর্তা  (ঢাকা জোন) সাফায়েত হোসেন বলেন, শুভ ফুড কারখানার সবগুলো পন্য অবৈধ ও নিন্মামানের। এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। তাতে শিশুদের জন্যে মৃত্যু ঝুঁকি আছে। তাই এটি বেআইনি। এমনকি বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় শুভ ফুট কারখানাকে ৩০ হাজার টাকা এবং সেই সাথে ফুলকলি সুইটস এন্ড বেকারির কিছু পণ্যের বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ফুলকলি সুইটস এন্ড বেকারির ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।  রুপগঞ্জ সহকারী কমিশনার ভূমি ও (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) তরিকুল আলম অভিযান শেষে সাংবাদিকদের বলেন, তারাবো পৌরসভা এলাকায় একটি বাসার মধ্যে অবৈধভাবে শুভ ফুড কারখানা পরিচালনা করে আসছিলো এবং মরণঘাতী শিশু খাদ্য উৎপাদনের গোঁপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ খাদ্য পন্য উদ্ধার ও ধ্বংস করাসহ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ফুলকলি সুইট অ্যান্ড বেকারির কিছু খাদ্য পণ্যের বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় ১লক্ষ টাকা জরিমানা করা হয়। তবে এমন আরো অন্য কোন প্রতিষ্ঠানেও অনিয়ম পেলে অভিযান অব্যাহত রাখবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি