1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে শ্রমিকদের বকেয়া বেতন দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

রূপগঞ্জে শ্রমিকদের বকেয়া বেতন দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৩ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আড়িয়াব প্রিমিয়ার স্টিল রি রোলিং মিলস প্রাইভেট লিমিটেডের শ্রমিকদের বকেয়া বেতন আদায়ের দাবিতে ৯ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন। শ্রমিকদের অভিযোগ, তাদের ৫ মাসের বেতন বকেয়া রয়েছে, যা তাদের আর্থিক সংকট তৈরি করেছে। তারা জানান, বেতন না পেয়ে ঘর ভাড়া পরিশোধ কিংবা স্থানীয় দোকানে ঋণ শোধ করতে পারছেন না, ফলে পরিবার চালানো প্রতিদিনের জন্য কঠিন হয়ে পড়েছে। শ্রমিকরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তাদের বেতন সম্পর্কে কোন সাড়া পাওয়া যাচ্ছে না।

অবরোধের পরিপ্রেক্ষিতে এলাকার বিএনপির তারাব পৌরসভার ৬ নং ওয়ার্ডের যুবদল সাধারণ সম্পাদক মকবুল ভূঁইয়া শ্রমিকদের পক্ষে মালিক কালাম এর সাথে আলোচনা করেন। মালিক তাদের আশ্বাস দেন যে আগামী ১১ তারিখের মধ্যে তিন মাসের বেতন দেওয়া হবে। এরপর শ্রমিকরা অবরোধ তুলে নেন। স্টিল মিলের শ্রমিকদের মধ্যে রনি, শাহাদাত, হাসান, জুলহাস, ফারুক, অলিয়ার, সেলিম ইসলাম, মন্টু ও জামিরসহ অন্যান্যরা অংশ নেন এসময়। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের জন্য এ ধরনের পদক্ষেপের মাধ্যমে তারা তাদের অধিকার প্রতিষ্ঠার পথে আরও একধাপ অগ্রসর হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি