1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান শাজাহান ভুইঁয়া ইন্তেকাল করেন - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

রূপগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান শাজাহান ভুইঁয়া ইন্তেকাল করেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৮ বছর। স্ত্রী, সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া রূপগঞ্জ উপজেলার রাজনীতিতে এক পরিচিত নাম। তিনি একাধিক মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা এই নেতা রূপগঞ্জে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও ভূমিকা রাখেন।

তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক মহলসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক সংগঠন ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, মরহুম শাহজাহান ভূঁইয়ার জানাজা ও দাফনের সময় ও স্থান পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি