1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - শিক্ষা তথ্য
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও ওয়ার্ড বিএনপি সেক্রেটারি আগে হকার উচ্ছেদ পরে পূর্ণবাসন যানজট নিরসনের বিভন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসক খুলনা আড়ংঘাটার শীর্ষ সন্ত্রাসী সুজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে র‍্যাব-৬ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বাউফলে ইয়াবাসহ কিশোর আটক মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন ভাঙ্গনের কবলে ডাকুয়ার তিন গ্রাম: ঠিকাদারের গাফলতিতে সড়কের কাজে ধীরগতি মরহুম তারু সরদারের এর ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা মিয়া (তারু সরদার) ফাউন্ডেশন গলাচিপায় নেশার টাকা না পেয়ে ঘরে আগুন রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্লেন্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৬৯ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে ২০০ দরিদ্র ও অসহায় পরিবার পেল সেমাই-চিনিসহ ঈদ সামগ্রী। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দুই শতাধিক পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আসন্ন ঈদ উৎসবের প্রাক্কালে এমন উপহার হাতে পেয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষগুলোর মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। এ সময় ঈদ উপহার হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, সেমাই, চিনি প্যাকেটজাত দুধ সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামাতের সেক্রেটারি হাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এমনি করে নিজেদের সামর্থ্য অনুযায়ী যদি তরুণ সমাজ মানুষের কল্যাণকর কাজে এগিয়ে আসে তাহলে সমাজ থেকে বৈষম্য দূর হবে শান্তি প্রতিষ্ঠা হবে। শুধুমাত্র যেকোনো উৎসবেই নয় সবসময়ই মানুষের কল্যাণে কাজ করতে হবে। অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে সুখ দুঃখের অংশীদার হলে তবেই সমাজের সৌন্দর্য ফুটে উঠবে।

সংগঠনের সভাপতি আল আমিন খন্দকার বলেন,সামাজিক দায়বদ্ধতা থেকে সব সময়ই আমাদের সংগঠন মানবিক কর্মসূচি পালন করে আসছে। আগামীতেও সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যানে এই কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্ত সামাজিক সংগঠনের সেক্রেটারি অ্যাড আয়নাল হক, নাজমুল হুদা, সাইফুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান, ইসমাইল হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি