1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে সিএনজির ধাক্কায় পথচারির মৃত্যু, চালক গ্রেফতার - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

রূপগঞ্জে সিএনজির ধাক্কায় পথচারির মৃত্যু, চালক গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজির ধাক্কায় আব্দুর রউফ (৭০) নামে এক পথচারির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের নাহাটি এলাকায় মুড়াপাড়া রোডে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুর রউফ বাইন্নাদি গ্রামের বাসিন্দা এবং পেশায় নাইট গার্ড ছিলেন। রাতে রাস্তা দিয়ে হাঁটার সময় একটি সিএনজি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভুলতা গাউছিয়া আল রাফি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই নীরঞ্জন ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে সিএনজি চালক কাউছার (৪০) কে গ্রেফতার করে। কাউছার নারায়ণগঞ্জের বন্দর থানার চাপটি এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে। বর্তমানে তিনি রূপগঞ্জের গোলাকান্দাইল ঘোষপাড়ায় বসবাস করছিলেন। সিএনজিটি অন টেস্ট (নাম্বারবিহীন) ছিল বলে পুলিশ জানিয়েছে। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমান জানান, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি