1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে সিএনজি চালক সমিতির উদ্যোগে মসজিদ উদ্বোধন  - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ আপনাদের প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব: ভূমিমন্ত্রী আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয় ‘৮৯ ব্যাচ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার

রূপগঞ্জে সিএনজি চালক সমিতির উদ্যোগে মসজিদ উদ্বোধন 

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৪৩ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সিএনজি চালক সমিতির অর্থায়নে নির্মিত মসজিদ উদ্বোধন করা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাওঘাট সিএনজি স্টেশনে গতকাল শুক্রবার তিনটায় বাইতুল করিম জামে মসজিদ উদ্বোধন করা হয়। এখানে একসাথে শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। বাদ আছর মসজিদে বিশেষ দোয়া পরিচালনা করেন ইমাম ও খতিব সোলাইমান নদভী। উদ্বোধন করেন সাওঘাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল্লাহ আল মনছুর, মুফতি সোলায়মান নদভী।

উপস্থিত ছিলেন  মসজিদের সভাপতি সিদ্দিক ভূঁইয়া, সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা নুরুজ্জামান রাজা, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গুলজার হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা মোস্তফা ভূঁইয়া, আলমগীর হোসেন ভূঁইয়া, ছাত্রদল নেতা রাকিব হাসান প্রমুখ।  সিএনজি চালকরা জানান, আমাদের সিএনজি স্টেশনে নামাজ পড়ার কোন স্থান ছিল না। প্রায় এক কিলোমিটার দূরে মসজিদ থাকায় অনেকের ইচ্ছা থাকা সত্বেও নামাজ আদায় করতে পারতো না।

এজন্য আমরা এখানে মসজিদ করার উদ্যোগ নিয়েছি।  সিএনজির ড্রাইভার ও পথচারীদের দানে কাজ শুরু করেছি। তাছাড়া স্থানীয় বিএনপি নেতারা এখানে বেশ কিছু টাকা অনুদান দিয়েছে। গত ৯ মাস যাবত মসজিদে কাজ শুরু করে আজ মসজিদ নামাজ পড়ার জন্য তৈরি হয়েছে। এখন থেকে এ মসজিদে আমরা সকলে সময় মত নামাজ আদায় করতে পারবো ইনশাল্লাহ।  মীর শফিকুল ইসলাম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি