1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দণ্ডপ্রাপ্ত তিন অপরাধী গ্রেফতার - শিক্ষা তথ্য
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সেনাবাহিনীর অভিযানে, রূপগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ ২ শীর্ষ সন্ত্রাসী আটক পটুয়াখালী-২ বাউফল আসনে ‘হ্যা’ ভোটের প্রচারণা গাড়ীর উদ্বোধন পটিয়ায় সোহেল হত্যার প্রধান আসামি কায়েস বাকলিয়ায় গ্রেফতার রোয়াংছড়িতে ধানের শীষের পক্ষে জাবেদ রেজার নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা আবুল কালাম’র গণসংযোগে বিশাল মিছিল নিয়ে না’গঞ্জ মহানগর শ্রমিক দলের যোগদান পটিয়ায় গণমিছিলপূর্ব সমাবেশে আহছান উল্লাহ: শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিএনপি নেই এখন, পটিয়াকে জেলা ঘোষণার দাবি তুলতে হবে হাতী মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন: মোহাম্মদ আলী সোনারগাঁওয়ে পিস্তল উঁচিয়ে গুলিবর্ষণকারী জিয়া অস্ত্র সহ গ্রেফতার পটুয়াখালী-৩ আসনে প্রচারণার সময়সূচি নিয়ে উত্তেজনা: নুর-মামুনকে রিটার্নিং অফিসারের চিঠি পটিয়ার উওর সমুরা গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

রূপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দণ্ডপ্রাপ্ত তিন অপরাধী গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৬০ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এক বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে ডাকাতি, অপহরণ ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাতে রূপগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে উপজেলার গোলাকান্দাইল এলাকায় পরিচালিত এই অভিযানে চক্রের মূল হোতা রাসেল ফকির (৩০) এবং তার দুই সহযোগী বাদল ফকির (২৭) ও মনজুরুল (২৯)-কে আটক করা হয়। সেনাবাহিনী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, অপহরণ, মাদক ব্যবসা ও সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।

তারা রূপগঞ্জ থানায় দায়েরকৃত ডাকাতি ও সশস্ত্র সহিংসতা সংক্রান্ত একাধিক মামলার আসামি এবং দণ্ডপ্রাপ্ত অপরাধী। অভিযানকালে তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ জনগণের জানমাল রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি