1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে কাউসার ও নাঈমের মিছিলে নেতাকর্মীদের ঢল - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে কাউসার ও নাঈমের মিছিলে নেতাকর্মীদের ঢল

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ Time View

মোঃ আবু কাওছার মিঠু ‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ‎ ‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর বিকেলে ভুলতা স্কুল অ্যান্ড কলেজ  মাঠে এ  কর্মী সভা হয়। সম্মেলনে ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাউসার ও সাধারণ সম্পাদক প্রার্থী নাঈমের নেতৃত্বে মিছিলে নেতাকর্মীদের ঢল নেমে এসেছে। মিছিলে ভুলতা ইউনিয়নের বিভিন্ন এলাকার দেড় সহস্রাধিক নেতাকর্মীরা অংশ নেয়।  ভুলতা, গোলাকান্দাইল, মুড়াপাড়া ও ভোলাব ইউনিয়ন  স্বেচ্ছাসেবক দলের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব।  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, থানা স্বেচ্ছাসেবক দল নেতা আমিনুল ইসলাম সাব্বির, জসিম উদ্দিন, ওমর ফারুক, মন্টু, ‎ভুলতা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী কামাল, সজিব, মাসুদ, বিল্লালসহ আরো অনেকে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি