1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ - শিক্ষা তথ্য
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক স্বাধীনতাবিরোধী স্লোগান মুছে ‘বিজয় বাংলাদেশ’ কর্মসূচি র‍্যাব-৬ বাগেরহাট কচুয়ায় অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে … ডাক, টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জনসম্পৃক্ত জননেতা অ্যাডভোকেট চান-এর ঈদ শুভেচ্ছা বিনিময় ​ তারুণ্যের আলো বারাকাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি পরিবারে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাপা নেতা মোস্তাক আহমদ পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান

রূপগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১২৫ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

শুক্রবার সকাল ১১ টায় রূপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল কাঞ্চন মায়ার বাড়ি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে কাঞ্চন বাজার প্রদক্ষিণ শেষে সড়কের পাশে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

কাঞ্চন পৌরসভা জামায়াতের আমির সহকারী অধ্যাপক দেওয়ান আমজাদ হোসেনের সভাপতিত্বে ও রূপগঞ্জ উপজেলা উত্তর সেক্রেটারি জনাব মোঃ খাইরুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নারায়নগঞ্জ জেলা সেক্রেটারি হাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন।

জামায়াতের কেন্দ্র ঘোষিত দাবিগুলো হলো:
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
২. জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা।
৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়নগঞ্জ-১ রূপগঞ্জ আসন থেকে সম্ভাব্য এমপি প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসাইন মোল্লা আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য জনাব এডঃ ইসরাফিল হোসাইন, রূপগঞ্জ উপজেলা উত্তর আমীর মাহফুজুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা উত্তর কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট ওসমান খান প্রমূখ।

তারিখ ০৩-১০-২০২৫ ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি