1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জ গাউসিয়া- কুরীল সড়কে বিআরটিসি বাস সেবায় অনিয়ম ও হয়রানির প্রতিবাদে সভা - শিক্ষা তথ্য
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে ডেভিল যুবলীগ নেতা সোহেল মেম্বার গ্রেফতার নোয়াব নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিএমএসএফের অভিনন্দন ও শুভেচ্ছা রূপগঞ্জে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন পুলিশ প্রত্যাহার, আবারো বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার বন্দরে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু নওগাঁয় সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের প্রথম ক্লাস শুরু পটিয়া প্রেসক্লাবের উদ্যােগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বন্দর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ বাউফলে ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রূপগঞ্জ গাউসিয়া- কুরীল সড়কে বিআরটিসি বাস সেবায় অনিয়ম ও হয়রানির প্রতিবাদে সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৪২ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ কুড়িল থেকে গাউসিয়া সড়কে বিআরটিসি বাস চলাচল ও সেবা নিয়ে দীর্ঘদিন ধরে যাত্রী ও শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। নারী শিক্ষার্থীদের প্রতি অশোভন আচরণ, নিয়মবহির্ভূত ভাড়া আদায় এবং প্রতিশ্রুত সেবা না দেওয়ার অভিযোগ ক্রমেই বেড়ে যাওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে নিরাপদ সড়ক আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখা গত ৩ আগস্ট বিআরটিসি চেয়ারম্যান বরাবর ৮ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেয়। কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও ১৪ কর্মদিবস পার হলেও দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি তারই পরিপ্রক্ষিতে সংগঠনটি ১৭ ই আগষ্ট রবিবার বিকেল ৪ ঘটিকায় কাঞ্চন ব্রিজ এলাকায় এক প্রতিবাদ সভার আয়োজন করে।

কর্মসূচিতে সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা সভায় বলেন, “নারী শিক্ষার্থী ও যাত্রীদের প্রতি অশোভন আচরণ, হয়রানি এবং ৮ দফা দাবি বাস্তবায়নে অবহেলা আর সহ্য করা হবে না। বিআরটিসি আর্টিকুলার বাস গাজীপুর ডিপু ম্যানেজার খাইরুল হক উজ্জল এর স্বেচ্ছাচারিতাই ছাত্র/ ছাত্রী হয়রানীর মূল কারন বলে উল্লেখ করেন বক্তারা। বক্তারা বলেন, বিআরটিসি ডিপো থেকে সকল কিছু নিয়ন্ত্রনন করা হয় এরই মধ্যে কুড়িল কাউন্টারে ছাত্র/ ছাত্রীদের জন্য মস্তুল পর্যন্ত ছাত্র হিসেবে হাফ ভাড়ার নির্দেশনা দিয়ে ব্যানার টানানো হয়েছে, এতে করে প্রায়ই লিজ পার্টি ও ছাত্র/ ছাত্রীদের মধ্যে মন মালিন্য ও বাক বিতন্ডার সৃষ্টি হচ্ছে।

পুরো ঘঠনাটাকে বিআরটিসি কতৃপক্ষ ঘোলাটে করতেছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে জানান বক্তারা। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি রাকিবুল ইসলাম হিমেল, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত শাওন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহিম চৌধুরী শুভ, সাধারণ শিক্ষার্থী জুবায়ের ইসলাম তুলন ও ইফতেখার ভূইয়া রিদ্বীনসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি