1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ - শিক্ষা তথ্য
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্নাঢ্য আয়োজনে দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সংঘরাজের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া, আগামীকাল শেষকৃত্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্যে কামনায় দোয়া  মোনাজাত অনুষ্ঠিত রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে বিতর্ক, উঠেছে ‘কমিটি বাণিজ্যের’ অভিযোগ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ বন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদের জাতির প্রতি আহ্বান নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত জ্বালানি সংকটে থমকে যাচ্ছে মাঠের সংবাদিকতা কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী লামার কোয়ান্টাম কসমো স্কুলের কুচকাওয়াজে প্রথম স্থান অর্জন

রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৯ Time View

মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে চাঞ্চল্যকর এক ঘটনায় একাধিক প্লটে বিপুল সংখ্যক ঘোড়া জবাইয়ের প্রমাণ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোররাত আনুমানিক ৪টার দিকে ১০ নম্বর সেক্টরের ৩০৬ নম্বর সড়কের ৭ নম্বর প্লটে এ নৃশংস ঘটনার সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র প্রায় ২০টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে সেখানে নিয়ে আসে। এর মধ্যে ৯টি ঘোড়া জবাই করার পর প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চক্রটি। এ সময় জীবিত অবস্থায় ১১টি ঘোড়া ফেলে যায় তারা।
পরবর্তীতে সকালে ঘটনাস্থলে আরও চাঞ্চল্যকর দৃশ্যের অবতারণা হয়। ফেলে যাওয়া ঘোড়াগুলোর মধ্যে একটি ঘোড়া সেখানেই একটি বাচ্চা প্রসব করে, যা স্থানীয়দের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

শুধু একটি প্লটেই নয়, আশেপাশের আরও অন্তত চারটি প্লট ঘুরে দেখা যায়—সেখানে জবাইকৃত আরও ২০ থেকে ২৫টি ঘোড়ার মৃতদেহ পড়ে রয়েছে। পাশাপাশি একটি ঘরের ভেতর থেকে বিপুল পরিমাণ ঘোড়ার হাড়ের স্তুপ উদ্ধার করা হয়েছে, যা ঘটনাটিকে আরও ভয়াবহ করে তুলেছে।

উল্লেখ্য, এর আগেও গত ১ জুলাই ২০২৫ সালে একই প্লটে ৫টি ঘোড়া জবাইয়ের ঘটনা ঘটে। সে সময় রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উপস্থিতিতে জবাইকৃত ঘোড়াগুলো মাটি চাপা দেওয়া হয়।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে এ ধরনের অমানবিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি জোরদারের আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি