1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জ সংস্কারের প্রত্যয়ে ইমাম সম্মেলন - শিক্ষা তথ্য
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধান মন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উলাশীর জিয়া খাল পরিদর্শনে জেলা প্রশাসক রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি খুলনা সদর দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন বাহাউদ্দীন সভাপতি ও ফিরোজ সম্পাদক বন্দরে ইটভাটায় সন্ত্রাসীদের তাণ্ডব: ম্যানেজারকে কুপিয়ে ১০ লাখ টাকা লুট রাজশাহীর পুঠিয়ায় বেপরোয়া ড্রাম ট্রাকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বন্দরে পাষন্ড মা কর্তৃক নবজাতক সন্তানকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে হত্যার ব্যার্থ চেষ্টা, মুচলেকায় মুক্ত লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ১০ তলা নতুন ভবন নির্মাণের অনুমোদন সাংবাদিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসিল্যান্ডকে পদোন্নতি ও বদলি: তীব্র নিন্দা বিএমএসএফ’র বাউফলে কলেজ ক্যাম্পাসে ঢুকে যুব অধিকার পরিষদ নেতার মব সৃষ্টির অভিযোগ- অধ্যক্ষের সংবাদ সম্মেলন কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার

রূপগঞ্জ সংস্কারের প্রত্যয়ে ইমাম সম্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৩২৬ Time View

স্টাফ রিপোর্টার: রূপগঞ্জকে সংস্কার করতে এক ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো হাসাননগর এলাকায় এ সম্মেলনের আয়োজন করা হয়। এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত ইমাম সম্মেলনের আয়োজক ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতিন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাউছিয়া গ্রুপের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১ম যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। সভায় বক্তব্য রাখেন ভুলতা স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ, গাউছিয়া মার্কেট জামে
মসজিদের ইমাম মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মামুম, মাওলানা সাইফুল ইসলামসহ আরো অনেকে।

এ সময় প্রধান অতিথি দিপু ভুঁইয়া বলেন, বিগত ১৭ বছর রূপগঞ্জের ন্যায় সারা বাংলাদেশের কোথাও ইসলামী জলসায় মাওলানা, মুফতিরা ইসলামের কথা বলতে পারেনি। তাদের কণ্ঠ রোধ করে রেখেছিল ফ্যাসিস্ট সরকারের নেতারা। কোরআন, হাদিস সাথে পেলেই তাদেরকে জঙ্গি বলে অত্যাচার, নির্যাতন করে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করতো। বাংলার মাটিতে এমন ন্যাক্কারজনক ঘটনা যেনো আর না ঘটে সেই আশা ব্যক্ত করে আরো বলেন, বাংলাদেশে ইসলাম ধর্মের মানুষের সংখ্যা ৯০ ভাগ। এদেশের মানুষ সকল ধর্মের মানুষের সাথে মিলেমিশে চললেও ইসলামকে অপমান করা হলে সহ্য করা হবে না। অন্যায়ভাবে কোনো মসজিদ থেকে কোরআনের পাখি ইমামদের জোরপূর্বক বের করা দেয়াও চলবে না। প্রয়োজনে বিএনপির লোকজন ওইসব নির্যাতিত ইমাম-মুয়াজ্জিনদের পাশে দাঁড়াবে। পরে গোলাকান্দাইল ইউনিয়নবাসীর পক্ষ থেকে ইমামদের মধ্যাহ্নভোজ শেষে হাদিয়া প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি